
নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ১৯ এপ্রিল, লকডাউন না মানাতে এবার বেশ কয়েকজনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ। করোনা আবহে লকডাউন সফল করতে আরও কড়া পদক্ষেপ পুলিশের। লকডাউন ভেঙে অহেতুক রাস্তায় ঘোরার জন্য এবার ৫ জনকে গ্রেফতার করলো নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশ।
লকডাউন শুরুর পর থেকে মানুষকে অকারণে রাস্তায় না বেরিয়ে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছিল পুলিশ। কিন্তু তাতে কর্ণপাত না করে মানুষ অকারণে রাস্তায় ঘুরছিলেন তারা। রবিবার লকডাউন ভেঙে রাস্তায় বেরুনোর জন্য
৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে মিঠুন ঘোষ নামে এক ব্যক্তি জানায়, সে ব্যাঙ্ক থেকে টাকা তুলে তার মেয়ের জন্য দুধ কিনে বাড়ি জাচ্ছিলেন।কিন্তু সেই সময় তার মাক্স কাছে থাকা সত্বেও সে ব্যবহার না করায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের এদিন কৃষ্ণনগর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।



















