
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৬ এপ্রিল, লকডাউন উপেক্ষা করে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ, জে সি বি ও ট্রাক আটকালো পঞ্চায়েত সমিতির সভাপতি। লকডাউন ও বিধিনিষেধ উপেক্ষা করে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়ড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কুরুলিয়ায় জে সি বি দিয়ে ভেরি কাটার কাজ চলছিল বলে অভিযোগ এসেছিল বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের কাছে। বৃহস্পতিবার সকালে কুরুলিয়া গিয়ে জে সি বি ও মাটি বোঝাই ট্রাক আটকান সভাপতি নিজেই। পাশাপাশি তিনি প্রশাসনিক আধিকারিক বি এল আর ও-এর কাছে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে বাগদা থানা পুলিশের কাছে ইমেলে অভিযোগ জানানো হয় প্রশাসন তথা বি এল আর ও -র তরফ থেকে।
জেসিবি দিয়ে যিনি মাটি কাটার কাজ পরিচালনা করছিলেন অভিযুক্ত সেই অভিজিৎ পাল মাটি কাটার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন সরকারিভাবে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে তিনি তাঁর কাজের সমর্থনে দাবী করেছেন সামাজিক দূরত্ব বজায় রেখেই মাটি কাটা হচ্ছিল অর্থাৎ পরিষ্কার লকডাউন উপেক্ষা করলেও মানুষ সেই বিধি নিষেধ ভাঙার সমর্থনে কিছু যুক্তি সাজিয়ে রাখতে পিছপা হচ্ছে না।


















