লকডাউন কাটিয়ে এবার চালু হতে চলেছে বাস ও ট্যাক্সি, বাড়ল ভাড়া

লকডাউন কাটিয়ে এবার চালু হতে চলেছে বাস ও ট্যাক্সি, বাড়ল ভাড়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৪ মে, করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র।এবার লকডাউন কাটিয়ে অবশেষে ফের চালু হচ্ছে বেসরকারি বাস, মিনিবাস পরিষেবা। তবে করোনার প্রকোপে অনেকটাই বাড়ছে ভাড়া।সোমবার থেকেই রাজ্যজুড়ে পুরোদমে চালু হচ্ছে বেসরকারি বাস, মিনিবাস পরিষেবা। সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মিলবে পরিষেবা।

করোনা আবহে রাজ্য জুড়েই এবার সরকারি বাসের পাশাপাশি ছুটবে বেসরকারি বাস এবং মিনিবাসও। তবে তালিকা থেকে বাদ যাবে কন্টাইনমেন্ট জোন। সরকারিবাসে ২০ জন করে যাত্রী উঠবে ।রাজ্য সরকার ভর্তুকি দিয়ে বাস চালাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাসে ২০ জন এবং মিনিবাসে ১৫ জন করে যাত্রী নেওয়া যাবে বলে জানানো হয়েছে।

বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া হতে চলেছে ২০ টাকা, সর্বোচ্চ ৫০ টাকা। প্রতি ৪ কিমিতে ২০ টাকা করে ভাড়া করা হবে। অন্যদিকে মিনিবাসের ন্যূনতম ভাড়া হতে চলেছে ৩০ টাকা। প্রতি ২ কিমিতে ভাড়া বাড়বে ১০ টাকা করে।পরে প্রতি ১ কিমিতে ১ টাকা বাড়বে।জেলার পাশাপাশি কলকাতায় ৪ হাজার বেসরকারি বাস ও ৮০০ মিনিবাস চলবে।

উল্লেখ্য, বাসের পাশাপাশি ভাড়া বাড়ল ট্যাক্সির।ট্যাক্সিতে উঠলেই ৩০ টাকার বদলে ৩৩ টাকা দিতে হবে। মিটারে যে ভাড়া উঠবে তার থেকে আরও অতিরিক্ত ৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে আপনাকে।ইতিমধ্যেই জানা গিয়েছে, সোমবার থেকে রাজ্যজুড়ে রাস্তায় নামবে প্রায় ২২ হাজার ট্যাক্সি। কিন্তু রেড জোন ও কনটেইনমেন্ট জোনে পরিষেবা মিলবে না ট্যাক্সির।এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ”বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া কী হবে তা নিজেরা ঠিক করে নেবে, যারা সেটা ব্যয় করতে পারবে তারাই বাসে উঠবেন। আর যারা পারবেন না তারা বাসে উঠবেন না।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top