নিজস্ব সংবাদদাতা, মালদা, ৯ এপ্রিল, মালদা জেলা প্রশাসনের নির্দেশ মতো লকডাউন পরিস্থিতিতে অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো পুরাতন মালদার ভারত সেবাশ্রম সংঘ। মূলত এই মর্মে বৃহস্পতিবার ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে প্রায় ১০০ পরিবারের হাতে চাল, ডাল এবং আলু তুলে দেওয়া হয়। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানা গেছে তাদের এই কর্মযজ্ঞ বেশ কয়েকদিন ধরে চলছে।
জেলা প্রশাসনের নির্দেশ মতো আগামী দিনেও তাদের এই কার্যক্রম চলবে। আজ পুরাতন মালদার সাহাপুর এর পাশাপাশি মুছিয়া মাধাইপুর সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এই ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয় ভারত সেবাশ্রম সংঘ।



















