
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৩ এপ্রিল, বারাবনি ব্লকের দমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর গ্রামে লকডাউন হবার ঠিক আগের দিনই উড়িষ্যার থেকে কিছু সাপুড়ে সাপ খেলা দেখাতে এসেছিল গ্রামে। কিন্তু তারা কোরোনা ভাইরাসের জন্য সরকারের নির্দেশে লকডাউন ঘোষণার পর, আর উড়িষ্যায় ফিরে যেতে পারেনি । কিন্তু বর্তমান তাদের অবস্থায় খুবই খারাপ। তাদের দু বেলা খাবার জুটছে না।
চরণপুর গ্রামে কিছু লোকজন তাদেরকে স্থানীয় একটি শিশুশিক্ষা কেন্দ্রে থাকার জায়গা করে দিয়েছেন এবং সাধ্য মত গ্রামের মানুষরা চাল,আলু তেল,মসলা দিয়ে তাদের সাহায্য করছেন।কিন্তু সরকারিভাবে তাদের কাছে কোনরকম সাহায্য এসে পৌঁছায়নি এখন। তারা মোট শিশু ও বৃদ্ধা মিলিয়ে ৬ জন রয়েছে। এখন তারা করুন স্বরে তাকিয়ে আছে তাদের দু’ মুঠো খাবার জোগাড় করার আশায়।



















