
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১৪ই অক্টোবর:লক্ষ্মী পুজার রাতে খুন হলো এক গৃহবধূ। গলার নলি কাটা অবস্থায় ঘরের মধ্যে পড়ে মৃতদেহ। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে, বাসন্তী থানার রাধারানী পুর গ্রামে। মৃতার নাম,সুলতা পৈলান । স্থানীয় সূত্রে , মৃতা গৃহবধূর স্বামী দুলাল পৈলানের একটি অবৈধ সম্পর্ক রয়েছে। আর এই নিয়ে তাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় অশান্তি লেগেই থাকত। আর সেই অশান্তি কারণে নিজের স্ত্রীকে ঘরের মধ্যে গলার নলি কেটে খুন করেছে স্বামী দুলাল পৈলান। এমনটাই দাবি গ্রামবাসীদের।এরপর মৃতদেহটিকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতাল এ নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ। আর সেখানে চিকিৎসক দেখার পর মৃত বলে ঘোষণা করে ওই গৃহবধূকে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে দাবি, প্রথম পক্ষের স্ত্রী বনিবনা হতো না দ্বিতীয় পক্ষের স্ত্রী সাতে।আর সে কারণে প্রথম পকেট থেকে তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুন করল স্বামী। মৃতের নাম,সুলতা পৈলান। স্বামী সুদর্শন মন্ডল।তবে গ্রামবাসীদের দাবি প্রথম পক্ষের স্ত্রী খুন করেছে বলে অনুমান।



















