লরির তলায় চাপা পড়ে মৃত্যু হল দুই স্কুল ছাত্রের

লরির তলায় চাপা পড়ে মৃত্যু হল দুই স্কুল ছাত্রের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,গড়বেতা,৩১ শে জুলাই : গড়বেতা থানার চন্দ্রকোনা রোড এর গুইয়াদহতে ঘাটাল চন্দ্রকোনা রোড রাজ্য সড়কে লরির তলায় চাপা পড়ে মৃত্যু হল দুই স্কুল ছাত্রের। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয় উত্তেজনা। মৃতদেহ ফেলে রেখে চলে বিহ্মোভ। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তার পর স্থানীয়দের সাথে পুলিশের বচসা শুরু হয়।

বচসার পর বেশ কয়েকজন পুলিশ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাদের চন্দ্রকোনা রোড দ্বারিগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। ঘটনার পর চন্দ্রকোনা রোড ফাঁড়ি থেকে বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top