নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ২২ জানুয়ারি, ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি।বয়স ৫৫ বছরের আশেপাশে, এমনটাই অনুমান করা গিয়েছে।বসিরহাট মাটিয়া থানা সরুপনগর বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যায়, আজ বুধবার সকাল ন’টা নাগাদ এক পথচারী সাইকেলে করে বাজার করতে যাচ্ছিল সেই সময় বারাসাত গামী একটা ট্রাক ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।তবে এখনও চালক পলাতক। ইতিমধ্যে মাটিয়া থানার পুলিশ তল্লাশি চালানো শুরু করে দিয়েছে।



















