
নিজস্ব সংবাদদাতা,রানীগঞ্জ,২ রা জুলাই : রানীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়া বাইপাস রোডে আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ এক ভারি জান এর ধাক্কায় মৃত্যু হল রানীগঞ্জের অশোক পল্লীর বাসিন্দা বছর ৫৮ শংকর দত্ত। জানা যায় সে নিজের ব্যবসায়িক কাজে মেজিয়া র কালিদাসপুর কোলিয়ারি উদ্দেশ্যে যাচ্ছিল সে সময় একটি ১০ চাকার গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে রানীগঞ্জের বেলুনিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া এলাকায়।



















