লরির ধাক্কায় মৃত্যু হল এক অপরিচিত মহিলার, ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি

লরির ধাক্কায় মৃত্যু হল এক অপরিচিত মহিলার, ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল, জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদের ৬০ নম্বর জাতীয় সড়কে।এলাকাবাসী সূত্রে খবর ভোররাতে খড়্গপুরের দিক থেকে আসা কোন লরি ওই মহিলাকে ধাক্কা পারে এবং তার ওপর দিয়ে চলে যায়।

জানা যায়, লরি ধাক্কায় মহিলা ঘটনাস্থলেই মারা যায়।তারপর স্থানীয়রা খবর দিলে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয় এবং বেশ কিছুটা জায়গা জুড়ে ব্যারিকেড করে দেয় তারা।পরে তাদের সহায়তায় রাস্তা পরিষ্কার হয়, বেশ কিছুক্ষন পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার ফলে মহিলাকে চেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তাই এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।সেই সঙ্গে ঘাতক লরির খোঁজ চালাচ্ছে তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top