লরি ও ডাম্পারের ধাক্কায় মৃত দুই চালক

লরি ও ডাম্পারের ধাক্কায় মৃত দুই চালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা,৬ ই এপ্রিল :শনিবার ভোররাতে লরি ও ডাম্পারের ধাক্কায় মৃত দুই চালক। পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার দু নম্বর কলোনির কাছে আজ ভোররাতে বিরভূমগামী একটি লরি ও পানাগড় গামী পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুটি গাড়ির চালকের ।
আহত হয় দুটি গাড়ির খালাসী । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ । আহত দের দুর্গাপুর বিধান নগর মহকুমা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার জেরে ঘণ্টাখানের বোলপুর গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পরে। পরে কাঁকসা থানার পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top