লাইনচ্যুত হল ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যাত্রী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

লাইনচ্যুত হল ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যাত্রী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ২২ ডিসেম্বর, লাইনচ্যুত হল আপ ধানবাদ হাওড়া, ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আজ আসানসোল রেল স্টেশনের থেকে ট্রেনটি ছেড়ে ধানবাদ যাওয়ার মুখে স্টেশনের ইলেকট্রিক লোকোশেড এর কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে ইঞ্জিনের পরের কামরাটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে পৌঁছান আসানসোল রেল ডিভিশনের এডিআরএম রাজীব কুমার বার্নোয়াল। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এই ঘটনায় ফের নতুন করে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। ঘটনার প্রায় একঘন্টা পর ব্ল্যাক ডাইমন্ডের বাকি কামরাগুলিকে পাঠানো হয় ধানবাদের উদ্দেশে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top