নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২১ শে আগস্ট : লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম ঘনিষ্ঠ বিজেপি নেতা ডালিম শেখকে বোমা মেরে খুন করার ঘটনায় গ্রেপ্তার জালাল শেখ নামে এক তৃণমূল নেতা। কিন্তু ওই বিজেপি নেতার ছেলে জসীমউদ্দিন শেখ ১১ জনের নামে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিত্বে মুর্শিদাবাদের বহরমপুর থেকে জালাল শেখকে গ্রেফতার করে পুলিশ। সাথে সাথে তার গাড়িচালককেও গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাদের বোলপুর আদালতে তোলা হয়।

গত সপ্তাহের শনিবার লাভপুরের দ্বারকা পঞ্চায়েতের মিরবাঁধ গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় ডালু শেখ নামে এক বিজেপি নেতার। ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে বোমা মেরে খুন করার অভিযোগ তোলে মৃতের পরিবার এবং বিজেপি। যদিও প্রথম থেকেই ঘটনায় তৃণমূলের যোগ থাকার কথা অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব।
ডালু শেখ লাভপুর থানার দ্বারকা গ্রাম পঞ্চায়েতের মিরবাঁধ বাসিন্দা। তিনি এলাকায় মনিরুল ইসলাম ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত ছিলেন। শনিবার রাতে তিনি বাড়ি ফেরার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। সেই বোমার আঘাতে মৃত্যু হয় ডালু শেখের।
এরপর ডালু শেখের ছেলে জসীমউদ্দিন শেখ লাভপুর থানায় ১১ জনের নামে অভিযোগ দায়ের করে। যাদের মধ্যে ১০ নাম্বারে নাম থাকা জালাল শেখকে3 গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের দাবি সেদিনের ঘটনার মূল চক্রী এই জালাল শেখ।
আজ বুধবার ধৃত জালাল শেখ এবং তার গাড়িচালককে বোলপুর আদালতে তোলা হয়। আদালতের কাছে পুলিশ জালাল শেখের ১৪ দিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও আদালত ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।



















