
নিউজ ডেস্ক,শিলিগুড়ি: কালিপুজোর আগে জুয়ার ঠেকে পুলিশের হানা। ঘটনা গতকাল রাতে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নাম্বার ওয়ার্ডের ঢাকনিকাঁটা একলায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ জুয়ার ঠেকে হানা দিয়ে ১৪ জনকে আটক করে। একইসঙ্গে উদ্ধার করা হয় নগদ ৬২হাজার টাকা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।



















