লেকটাউন এক নম্বর পল্লীশ্রীতে অক্সিজেনের অভাবে আবারও করোনা আক্রান্তের মৃত্যু, প্রশাসনের গাফিলতিতে দেহ পড়ে রইলো বাড়িতেই

লেকটাউন এক নম্বর পল্লীশ্রীতে অক্সিজেনের অভাবে আবারও করোনা আক্রান্তের মৃত্যু, প্রশাসনের গাফিলতিতে দেহ পড়ে রইলো বাড়িতেই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৮ এপ্রিল ২০২১ লেকটাউন: লেকটাউন এক নম্বর পল্লীশ্রী তে প্রায় ৮ ঘন্টা ধরে করোনা আক্রান্ত মহিলার মৃতদেহ বাড়িতেই পড়ে আছে ।সুমতি দত্ত(৬৪) দক্ষিণ দমদম পৌরসভার ৩১নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।

চার দিন আগে শারীরিক অসুস্থতা শুরু হয় তার ।জ্বর ছিল দুদিন আগে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে ।বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল।বুধবার ভোর ৫টা নাগাদ তার মৃত্যু হয়। পরিবারের লোকের অভিযোগ মঙ্গলবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে ফোন করলে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে পরিবারের লোকের অভিযোগ। প্রায় ৮ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত বাড়িতেই পড়ে আছে মৃতদেহ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পৌরসভার কোন সদুত্তর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। দুদিন আগে দেখা গিয়েছিল লেকটাউন পল্লীশ্রী এলাকায় করোনা আক্রান্তের মৃতদেহ বাড়িতেই পড়ে ছিল তারপরে ফের আবার একই ঘটনা রীতিমতো এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন…ভোটের আগে গভীর রাতে বোমাবাজি বহরমপুরে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top