লেলহে পোকার কামড়ে জখম ১৪ জন

লেলহে পোকার কামড়ে জখম ১৪ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া, ১৩ই মে : সোমবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়ার ঝালদা শহরে। এদিন পুরানো ঝালদার কুইরি পরিবার পাহাড়ি কালীমন্দিরে পুজোদিতে যান।
এবং পুজোর শেষের দিকে হঠাৎ সামনের একটি বড় গাছ থেকে তাড়া করে লেলেহে পোকা ( মৌমাছি ) দল। শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়।
ঐ পোকার কামড়ে মন্দিরের পূজারী সহ ১৪ জন আহত হয়েছেন। যার মধ্যে দুই জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তাদের প্রত্যেকে স্থানীয় ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
বাকিরা প্রাথমিক চিকিত্সার পর ছাড়া পেলেও গুরুতর অসুস্থ দুজনকে এখনও হাসপাতালের মধ্যে রাখা হয়েছে। তাদের চিকিত্সা চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top