লোকসভায় প্রশ্নে এগিয়ে তৃণমূল সাংসদরা, সেঞ্চুরি সৌগত–মালার

লোকসভায় প্রশ্নে এগিয়ে তৃণমূল সাংসদরা, সেঞ্চুরি সৌগত–মালার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সংসদীয় অধিবেশনে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় ভূমিকা—এই দুই ক্ষেত্রেই শাসক Bharatiya Janata Party-র তুলনায় বিরোধী All India Trinamool Congress সাংসদরা অনেকটাই এগিয়ে—এমনটাই উঠে এসেছে তৃণমূল সংসদীয় দলের রিপোর্টে। বিশেষ করে বাংলার স্বার্থ ও কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ সংসদে ধারাবাহিকভাবে তুলে ধরায় জোড়াফুলের একাধিক সাংসদ নজর কেড়েছেন।
চলতি Lok Sabha-র অষ্টাদশ অধিবেশনের প্রথম পর্ব থেকে এখনও পর্যন্ত প্রায় দু’বছরের পরিসংখ্যান বলছে, তৃণমূলের ২৮ জন সাংসদের মধ্যে লিখিত প্রশ্ন করার ক্ষেত্রে সেঞ্চুরি পার করেছেন দু’জন—Saugata Roy ও Mala Roy।
দমদমের সাংসদ সৌগত রায় লোকসভায় একাধিক ইস্যুতে সরব হওয়ার পাশাপাশি ১৩৩টি লিখিত প্রশ্ন করেছেন। তাঁর পরেই রয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। ২০২৪ সালে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর তিনি ১০৫টি গুরুত্বপূর্ণ লিখিত প্রশ্ন জমা দিয়েছেন। ১০০ দিনের কাজের বকেয়া, বাংলার আবাস যোজনা ও জল জীবন মিশনের অর্থ বঞ্চনা—এসব বিষয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্য সংসদের নথিতে অন্তর্ভুক্ত করিয়েছেন তাঁরা। মেট্রোর নিরাপত্তা ও ডোর স্ক্রিন নিয়েও মালা রায়ের প্রশ্ন মহানগরবাসীর নজর কেড়েছে।
তবে সব সাংসদের পারফরম্যান্স সমান নয়। সংসদীয় দপ্তরের তথ্য অনুযায়ী, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন থেকে এখনও পর্যন্ত একটিও লিখিত প্রশ্ন করেননি কলকাতা উত্তরের প্রবীণ সাংসদ Sudip Bandyopadhyay। একইভাবে প্রশ্ন জমা দেননি হাওড়ার Prasun Banerjee ও বোলপুরের Asit Mal।
অন্যদিকে, বর্ধমান–দুর্গাপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার Kirti Azad গত দু’বছরে ৯০টি লিখিত প্রশ্ন করে নজর কেড়েছেন। দুর্গাপুরের ইসকো, কয়লা খনি শ্রমিক ও এলাকার কৃষকদের ইস্যু সংসদে তুলেছেন তিনি। মুর্শিদাবাদের নদীভাঙন ও বিড়ি শ্রমিকদের সমস্যা নিয়ে ৬৮টি প্রশ্ন করেছেন আরেক প্রাক্তন ক্রিকেটার Yusuf Pathan।
এবার বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী Nirmala Sitharaman-কে আক্রমণাত্মক ভাষণে বিঁধেছিলেন Abhishek Banerjee। তিনিও অষ্টাদশ লোকসভায় ৫২টি প্রশ্ন করেছেন।
রুপোলি পর্দা থেকে আসা চার সাংসদও পিছিয়ে নেই। Dev (দীপক অধিকারী) গত দু’বছরে ৭৬টি প্রশ্ন করেছেন, Rachna Banerjee ৮৮টি, Sayani Ghosh ৭৭টি এবং June Malia ৩০টি লিখিত প্রশ্ন করেছেন। ঘাটালের বন্যা থেকে মেদিনীপুরের মাদুর শিল্প কিংবা হুগলির শিল্পাঞ্চলের সমস্যা—বিভিন্ন আঞ্চলিক ইস্যু সংসদে তুলেছেন তাঁরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংসদে লিখিত প্রশ্নের পরিসংখ্যানই অনেকাংশে তুলে ধরছে কে কতটা সক্রিয়ভাবে নিজের রাজ্যের স্বার্থে সরব হয়েছেন। আগামী দিনে এই পারফরম্যান্সই রাজনৈতিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top