নিজস্ব সংবাদদাতা,মালদা,৭ ই জানুয়ারি :লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের জোর ধাক্কা দিল শাসকদল। সাত-আটজন পঞ্চায়েত সদস্য সহ প্রায় তিন হাজার মানুষ কংগ্রেস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল। মালদার হরিশ্চন্দ্রপুর দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত কর্মীসভায় এরা তৃণমূলে যোগদান করেন।
এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্রিগেডের প্রস্তুতি উপলক্ষে এই সভা আয়োজিত করা হয় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সরকার বিভিন্ন দল থেকে আসা রাজনৈতিক কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। লোকসভা নির্বাচনের আগে উত্তর মালদায় বিরোধীদের ছাপিয়ে এই সভার মাধ্যমেই কিছুটা এগিয়ে গেল শাসক দল



















