লোটো খেলানোর অভিযোগে প্রচুর কম্পিউটার সহ গ্রেপ্তার সাতজন

লোটো খেলানোর অভিযোগে প্রচুর কম্পিউটার সহ গ্রেপ্তার সাতজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,১৪ ই সেপ্টেম্বর :বেঅইনি ভাবে লোটো খেলানোর অভিযোগে প্রচুর কম্পিউটার সহ সাতজনকে গ্রেফতার করল ডিস্ট্রিক ইনফরমেশন ব্রাঞ্চ ও ইংরেজ বাজার থানার পুলিশ।শুক্রবার বিকেলে শহরের রথবাড়ি মোড়ে হানা দিয়ে ধৃতদের গ্রেফতার করে।শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে ইংরেজ বাজার থানার পুলিশ।বেশ কিছুদিন ধরেই মালদা শহরের রথবাড়ি এলাকায় বাড়ছিল অন লাইন জুয়া খেলা।

শুক্রবার বিকেলে ডিস্ট্রিক ইনফরমেশন ব্রাঞ্চ ও ইংরেজ বাজার থানার পুলিশ হানা দেয় রথবাড়ি এলাকায়।সেখানে বিভিন্ন গোপন ডেরায় হানা দিয়ে গ্রেফতার করে সাত জনকে।তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করে বেশ কিছু কম্পিউটার ও নগদ টাকা।নয়টি বস্তা ভর্তি কম্পিউটার বাজেয়াপ্ত করে পুলিশ।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top