
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২ মে, ক্রমশ ধেয়ে আসছে ঘূর্নাবর্ত ‘আমফান’।বর্তমানে সুমাত্রা দ্বীপের ঘূর্ণাবর্তটি অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগরে।যা নিয়ে আগেই সতর্ক করেছিল হাওয়া অফিস।এই ঘূর্নাবর্তের কারণে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে মত্স্যজীবীদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।গতকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ ছিল ও বৃষ্টির দেখাও মেলে।আবহাওয়া দফতর থেকে আগেই ঘোষণা করেছিল, এই ঝড়ের কারণে নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি এলাকায় ২ মে এবং আরও বেশ কয়েকটি এলাকায় ১ ও ৩ মে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।
বঙ্গোপসাগরে তৈরী হওয়া এই ভয়ানক ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘আমফান’।আজকের মধ্যে এই ঘূর্নাবাত শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে নিম্নচাপে, যা ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে।এর প্রভাবে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস।দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।



















