শপথের ৮০ ঘন্টার মধ্যেই নতুন চমক, ইস্তফা দিলেন ফড়নবীশ-অজিত

শপথের ৮০ ঘন্টার মধ্যেই নতুন চমক, ইস্তফা দিলেন ফড়নবীশ-অজিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৬ নভেম্বর, মহারাষ্ট্র, শপথের ৮০ ঘন্টার মধ্যেই পদ থেকে ইস্তফা দিলেন ফড়নবীশ-অজিত। মহারাষ্ট্রে জোট বেঁধে বিজেপিকে ধাক্কা। রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়নবীশ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ইস্তফার কথা ঘোষনা করলেন। যদিও তার আগে উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এনসিপি নেতা অজিত পওয়ার। অজিতের ইস্তফার পরই ফড়নবীশ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিন ফড়নবীশ বলেন, ” ইস্তফা দেওয়ার পরও আমি আছি। বিরোধী আসনে বসেও মানুষের জন্য কাজ করব। আমাদের কাছে এখন সংখ্যা গরিষ্ঠতা নেই। ভোটের পরই বিশ্বাসঘাতকতা করল শিবসেনা। বিজেপিকে হুমকি দেওয়া হয়েছিল”। সাথে তিনি আশ্বাস দেন মহারাষ্ট্রে কোনও ঘোড়া কেনাবেচা হবেনা। মানুষ ভোট দিয়েছিল বিজেপি-শিবসেনাকে। তিন দলের বৈঠকে একজন নেতা নির্বাচন করা হবে, এমনটাই বলেন সঞ্জয় রাউত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top