শবে বরাত উপলক্ষে কলকাতায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা-জনস্বার্থে বিশেষ ব্যবস্থা

শবে বরাত উপলক্ষে কলকাতায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা-জনস্বার্থে বিশেষ ব্যবস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – শবে বরাত উপলক্ষে মঙ্গলবার ও বুধবার কলকাতায় গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। যানজট এড়াতে এবং নিরাপত্তা ও জনস্বার্থে এই বিধি নিষেধ জারি করা হয়েছে। বুধবার মুসলিম ধর্মাবলম্বীরা শবে বরাত পালন করবেন, তাই মঙ্গলবার রাত থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হবে।
কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ৩ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। এর মধ্যে রয়েছে গার্ডেনরিচ রোড, আগ্রা রোড, পাহাড়পুর রোড, ডাক্তার এ কে রোড, বিদ্যাসাগর সেতু, একবালপুর রোড, ডায়মন্ড হারবার রোড, এসএসসি বোস রোড, সিআইটি রোড, প্রিন্স আনোয়ার শা রোড সহ মোট ৩৬টি গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রণ কার্যকর হবে।
যান চলাচল নিয়ন্ত্রণের মধ্যে থেকে ছাড় রয়েছে—দুধ, ওষুধ, অক্সিজেন, মাছ, ফল, পেট্রোলিয়াম দ্রব্য, এলপিজি পরিবহনকারী যান এবং সবজি পরিবহনকারী গাড়ির জন্য। ১৬০০ কেজির কম ওজনের হালকা পণ্যবাহী গাড়ি নির্দিষ্ট সময়ে চলাচল করতে পারবে। কলকাতা বন্দর এলাকার সঙ্গে যুক্ত যান ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলাচল করতে পারবে। পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক বিভাগ অন্যান্য রুট ব্যবহার করাতে পারে।
কলকাতা পুলিশ শহরের নাগরিকদের অনুরোধ করেছে উৎসবের দিনে ট্রাফিক নির্দেশ মেনে চলার। নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি বিভিন্ন থানার পুলিশ রাস্তায় থাকবে। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে।
বিশৃঙ্খলা বা যানজট দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নাগরিকদের সহযোগিতায় এই বিশেষ ট্রাফিক পরিকল্পনা সফল হবে এবং ধর্মীয় অনুষ্ঠানে শহরে স্বাভাবিক পরিস্থিতি অক্ষুন্ন থাকবে বলে মনে করছে পুলিশ। প্রয়োজন হলে অতিরিক্ত ঘোষণা বা সংশোধিত নির্দেশিকা জারি করা হবে, নাগরিকদের সর্বশেষ ট্রাফিক আপডেট দেখে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top