শমীক ভট্টাচার্যের কড়া বার্তার পর তোলাবাজির অভিযোগে বিজেপির ২২ কর্মী সাসপেন্ড

শমীক ভট্টাচার্যের কড়া বার্তার পর তোলাবাজির অভিযোগে বিজেপির ২২ কর্মী সাসপেন্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তোলাবাজির অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য বিজেপি। একসঙ্গে ২২ জন কর্মীকে সাসপেন্ড করেছে দল। রাজ্যে নতুন সরকার গঠনের পর বিভিন্ন এলাকা, বিশেষ করে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে তোলাবাজির একাধিক অভিযোগ সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে দলের অন্দরে অসন্তোষ বাড়ছিল। অবশেষে অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ইস্যুতে রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা প্রকাশ্যে কড়া অবস্থান নিয়েছিলেন। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পাশাপাশি মন্ত্রী দিলীপ ঘোষ, অর্জুন সিং এবং অগ্নিমিত্রা পালও স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, তোলাবাজির মতো অভিযোগ কোনওভাবেই মেনে নেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি দলীয় কর্মীদের উদ্দেশে শমীক ভট্টাচার্য সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, তোলাবাজির সংস্কৃতি পরিত্যাগ না করলে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের সংশোধনের আহ্বান জানিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন যে, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে।

দলের দাবি, সংগঠনের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখা এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযোগের ক্ষেত্রে একইভাবে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও বিজেপির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top