
আমেরিকা: শরণার্থী-স্রোত আটকাতে এ বার কড়া ব্যবস্থা নিতে চলেছে আমেরিকা। স্বভাবসিদ্ধ নাটকীয় ভঙ্গিতে সে কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি আরও জানান, গুয়েতেমালাও এই ব্যাপারে আমেরিকার সঙ্গে রয়েছে।বং কারও কোনও কাগজপত্রে গন্ডগোল দেখা গেলে সেই শরণার্থীকে সঙ্গে সঙ্গে তাঁর দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।এইচ১-বি ভিসায় যাঁরা আমেরিকায় আসেন, তাঁদের সঙ্গে স্বামী বা স্ত্রী এইচ-৪ ভিসা নিয়ে আমেরিকায় কাজ করতে পারেন। সে ব্যাপারে কিছু দিন আগেই ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, এইচ১-বি ভিসা পাওয়া যেমন কঠিন করেছে, এইচ-৪ ভিসা পেতেও কষ্ট করতে হবে ভারতীয়দের।


















