শহরকে যানজট মুক্ত করতে বাইরের টোটো শহরে ঢুকতে নিষেধাঞ্জা জেলা প্রশাসনের

শহরকে যানজট মুক্ত করতে বাইরের টোটো শহরে ঢুকতে নিষেধাঞ্জা জেলা প্রশাসনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,৯ ই জুলাই :শহরকে যানজট মুক্ত করতে শহরের বাইরের টোটো ঢুকতে নিষেধাঞ্জা জেলা প্রশাসনের। এরই প্রতিবাদে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ মালদা থানার সাহাপুর এলাকায়। এই নিয়ে জেলা শাসককে ডেপুটেশন দিলেও কোন সুরাহা হয়নি। তাই এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েকশো টোটো চালক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ।
জানা গিয়েছে, মালদা শহরে প্রায় ১৫ হাজারেরও বেশি টোটো চলাচল করে। যার মধ্যে রয়েছে বহু বেআইনি টোটো ও শহর সংলগ্ন গ্রাম গঞ্জের বহু টোটো রয়েছে। শহরকে যানজটমুক্ত করতে তড়িঘড়ি উদ্যোগ নেয় পুরসভাও জেলা প্রশাসন। হলে টোটো চালক ইউনিয়ন ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক বসে।সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় শুধুমাত্র শহরে শহরে টোটো চলবে গ্রাম গঞ্জের কোন টোটো শহরে প্রবেশ করতে পারবে না। এই নির্দেশ জারি হওয়ার পর থেকে শহরের বিভিন্ন নাকাশ ট্রেন গুলিতে মোতায়েন করা হয় পুলিশ। শহরে ঢুকতে বাধা দেওয়া হয় বেআইনি বহিরাগতদের।এই নিয়ে ইতিমধ্যেই জেলাশাসককে ডেপুটেশন দিলেও কোনো সুরাহা হয় নি।এদিন টোটো চালক এরা বাধ্য হয়ে টোটো চালানোর দাবি নিয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি শহরে টোটো চালাতে দিতে হবে। না হলে এই অবরোধ চলতেই থাকবে। অফিস টাইমে এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ যায়। যদিও এখনো অবরোধ চলছে।◼

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top