শহরে ডেঙ্গু মোকাবেলায় এবার কালিয়াগঞ্জ পৌরসভা তৎপর

শহরে ডেঙ্গু মোকাবেলায় এবার কালিয়াগঞ্জ পৌরসভা তৎপর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদা : শহরে ডেঙ্গু মোকাবেলায় এবার কালিয়াগঞ্জ পৌরসভা তৎপর,ছাড়া হল৫১ হাজার গাপ্পি মাছ

শহরে ডেঙ্গু মোকাবেলায় এবার কালিয়াগঞ্জ পৌরসভা তৎপর। শহরের কোন যায়গায় যাতে মশা বাহিত কোন রোগ বা ডেঙ্গু ছড়াতে না পারে তার জন্য আজ শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ৫১ হাজার গাপ্পি মাছ ছাড়া হল।
পৌরসভার সামনে বিভিন্ন ড্রেনে এবং জলাশয় এ এই মাছ ছেড়ে এই কাজের সূচনা করলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল। এরপর সেখানেই বিভিন্ন ড্রেনে ও জলাশয় এ পৌরসভার উপ পৌর পতি বসন্ত রায় কে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় এই মাছ ছাড়া হয়।

পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন কালিয়াগঞ্জ শহরে এই বর্ষা মৌসুমে কোন মানুষ যাতে মশা বাহিত রোগে কিংবা ডেঙ্গুতে আক্রান্ত না হয় তার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন মোট ৫১ হাজার এই মাছ শহরের বিভিন্ন জায়গায় ছাড়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top