শহীদ দিবসে প্রস্তুতিতে ঢেলে সাজলো বোলপুর স্টেশন

শহীদ দিবসে প্রস্তুতিতে ঢেলে সাজলো বোলপুর স্টেশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২০ শে জুলাই :আগামীকাল ২১ শে এপ্রিল, ধর্মতলায় তৃণমূল কংগ্রেস ঘটা করে পালন করবে শহীদ স্মরণ বা শহীদ দিবস। এবারের শহীদ দিবস তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ বঙ্গে বিজেপি ১৮ টি আসনে পদ্ম ফুটিয়েছে। শহীদ দিবসে তাই গতবারের থেকেও বেশি লোক টানতে মরিয়া তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মন্তব্য, বঙ্গে তৃণমূলের কাছে নিজেদের ক্ষমতা প্রদর্শনের বড় সুযোগ এই শহীদ দিবস, শুধু ক্ষমতা প্রদর্শনই নয়, দিনটিকে ঘিরে মানুষের মধ্যে রয়েছে আবেগও। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, পশ্চিমবঙ্গের কোন জায়গায় তাদের ক্ষমতা প্রদর্শনের কোন প্রয়োজন নেই, বঙ্গে তৃণমূলই ১০০ কথার ১ কথা।

শহীদ দিবসের প্রস্তুতিপর্বে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো। বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা বিভিন্ন স্টেশনে ট্রেন ধরে ইতিমধ্যেই রওনা দিতে শুরু করেছেন ধর্মতলা উদ্দেশ্যে। আর এই সমস্ত কর্মী-সমর্থকদের যেন কোন রকম অসুবিধা না হয় তার জন্য জেলার সমস্ত স্টেশনগুলিকেই ঢেলে সাজিয়ে তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তবে এই সাজগোজের বিচারে বোলপুর স্টেশনে কোথাও খামতি রাখেনি তৃণমূল নেতৃত্ব।

স্টেশনের বিভিন্ন প্রান্ত তৃণমূলের পতাকা শহীদ দিবসের ব্যানার ভরিয়ে দেওয়া হয়েছে, কর্মী-সমর্থকদের যেন কোন রকম কোথাও অসুবিধা না হয় তার দিকে দেওয়া হয়েছে নজর।

আর এই বিষয়ে বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি অভিজিৎ সিংহ জানান, “আগামী কালকের শহীদ দিবস উপলক্ষে আজ আমরা রামপুরহাট, সাঁইথিয়া, আহমেদপুর এবং বোলপুরের স্টেশনগুলিতে ক্যাম্প করেছি। আজ থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমাদের জেলা থেকে কম করে দেড় থেকে দু লক্ষ মানুষ ধর্মতলা যাবে।”

তৃণমূল কর্মী সমর্থকদের জন্য ক্যাম্পগুলি থেকে মুড়ি আলুর দম এবং সাথে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায় তৃণমূল সূত্রে। সাথে রয়েছে চা এবং রাতে রয়েছে খিচুড়ির ব্যবস্থা।

বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি অভিজিৎ সিংহ আরো জানান, “আমাদের চ্যালেঞ্জ হলো গত বছরের থেকেও যেন বেশি লোক হয়ে যাওয়া যায়। তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top