
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,৫ই সেপ্টেম্বর : শান্ত অসমকে অশান্ত করতে চাইছে বিনয় তামাং। বিনয় তামাং কে পাহাড়ে কেউ গুরুত্ব দেয় না তাই নিজের অস্তিত্ব বাঁচাতে এই ধরনের কমিটি গঠন করছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে বিজেপির শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্ট। তিনি এদিন আরো বলেন বিনয় তামাং এর এই মুহূর্তে পাহাড়ে কোন গুরুত্বই নেই তাই নিজের গুরুত্ব বাঁচাতে এইসব কমিটি কথা বলছেন। পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ আরও বলেন পশ্চিমবঙ্গেও এনআরসি চালু হওয়া দরকার। কারণ ভারত বর্ষ কোন ধর্মশালা নয় যে যে কেউ এসে থাকতে পারবে। তিনি বলেন এনআরসি চালু হলে কোন ভারতীয় নাগরিককে দেশের বাইরে যেতে হবে না।


















