
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১০ এপ্রিল, গোলাবাড়ি এম আর ২৮ রেশন দোকানে রেশনের সামগ্রী না পেয়ে বিক্ষোভ দেখালো শপাঁচেক গ্রাহক। সোসাল দুরত্ব না মেনেই গ্রাহকরা রেশন দোকানে বিক্ষোভ দেখাই। গ্রাহক দের দাবি রেশন দোকান থেকে চাল ও গম দেওয়া হচ্ছে কোন আটা দেওয়া হচ্ছে না এবং চাল দিলেও কম পরিমানে দেওয়া হচ্ছে এবং রেশন দোকানে যে পরিমাণে রেশন সামগ্রী রয়েছে সেই চাল শ পাঁচেক গ্রাহক কে বণ্টন করে দেওয়াও সম্ভব নয়।
অন্যদিকে রেশন ডিলার সাহানাজ মোল্লার দাবি সরকার থেকে আটা আসেনি সেই জন্যই গ্রাহকদেরকে আটা দিতে পারছি না। রেশন সামগ্রী না পাওয়ার কারনে প্রায় শ পাঁচেক গ্রাহক সোশ্যাল দুরত্ব না মেনেই রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে শাসন থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারিদেরকে সেখান থেকে সরিয়ে দেয়, এরফলে বেশ কিছুক্ষন উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়।



















