‘শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের চক্রান্ত’— বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিলের তীব্র বিরোধিতায় তৃণমূল

‘শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের চক্রান্ত’— বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিলের তীব্র বিরোধিতায় তৃণমূল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ -পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে ব্যর্থ হয়ে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনের পথে হাঁটছে মোদি সরকার— এমনই অভিযোগ তুলে সোমবার লোকসভায় পেশ হওয়া বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল ২০২৫-এর তীব্র বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, এটি শিক্ষা ব্যবস্থার উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কায়েম করার একটি রাজনৈতিক চক্রান্ত।

লোকসভায় বিলের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেন, এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের সম্পূর্ণ শিক্ষাক্ষেত্রকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে। আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু এখন মোদি সরকার ইউজিসির হাতে থাকা যাবতীয় ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রের হাতে কেন্দ্রীভূত করতে চাইছে।

সৌগত রায়ের অভিযোগ, এই বিলের মূল লক্ষ্য বিরোধী শাসিত রাজ্যগুলির শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপ করা। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির উপর প্রভাব বিস্তার করাই কেন্দ্রের উদ্দেশ্য। তিনি স্পষ্টভাবে বলেন, কেন্দ্রীয় সরকার কোনওভাবেই রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ক্ষমতা দখল করতে পারে না। তা সংবিধান বিরোধী।

তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরালা ও তামিলনাড়ুর মতো বিরোধী শাসিত রাজ্যগুলির শিক্ষা ব্যবস্থাকেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কেন্দ্র। এই উদ্যোগ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন সৌগত রায়।

এই বিলকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ গোটা বিরোধী শিবিরও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বিরোধীদের মতে, শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার এই চেষ্টা দেশের গণতন্ত্র ও ফেডারাল কাঠামোর জন্য বিপজ্জনক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top