শিক্ষিকার মারে কপাল কাটল এক শিশুর

শিক্ষিকার মারে কপাল কাটল এক শিশুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২৬ শে সেপ্টেম্বরঃ শিক্ষিকার মারে কপাল কাটল কেজি ওয়ানের এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লীর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে। অভিযোগ ছাত্রীটি ক্লাসে দুষ্টুমি করছিল। সেইসময় বাংলার শিক্ষিকা মধুমিতা সরকার তাকে ডেকে তার টেবিলের সামনে লিখতে দেন। সেখানেও সে না লেখায় তারই খাতা দিয়ে মাথায় মারেন ঐ শিক্ষিকা। সেইসময় খাতার পিন লেগে ছাত্রীটির ডান চোখের উপরের অংশ কিছুটা কেটে যায়। চোখে লাগলে আরো বড় ক্ষতি হতে পারত। ছাত্রীটির অভিভাবকের অভিযোগ দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ঘটনা ঘটলেও প্রায় ঘন্টা দুয়েক পরে জানানো হয়। শুধু তাই নয় তার চিকিৎসারও কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ কে তারা নালিশ করলে তাদের ছোট ঘটনা বলে জানানো হয়। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযুক্ত শিক্ষিকা ও স্কুলের সম্পাদক অমিতাভ সেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী মাইতি জানিয়েছেন এই ঘটনা অনিচ্ছাকৃত। স্কুল এই ঘটনাকে সমর্থন করে না বলেও জানান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top