শিবের বাহন ষাঁড় নাকি জল এবং দুধ খাচ্ছে, শিব মন্দিরে আলোড়ন

শিবের বাহন ষাঁড় নাকি জল এবং দুধ খাচ্ছে, শিব মন্দিরে আলোড়ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কুলটি,২৭ শে জুলাই :এ যেন ১৯৯৫ এর ঘটনা পুনরাবৃত্তি। গণেশের দুধ পান করার মত এবার শিবের বাহন ষাঁড় জল এবং দুধ খাচ্ছে। গোটা শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন শিব মন্দিরে এমন ঘটনা ঘটায় আলোড়ন। গতকাল বিকেল থেকেই ঘটনাটি ঘটতে থাকে। আসানসোলের ধাদকাতে একটি মন্দিরে প্রথম দেখা যায় শিবের বাহন ষাঁড় চলতি ভাষায় যাকে বলা হয় নন্দী ভগবান সে জল এবং দুধ খাচ্ছে। এই ঘটনা প্রচারিত হতেই বার্নপুর, কুলটি সহ বিভিন্ন মন্দিরে একই জিনিস লক্ষ্য করা যায়। আজ সকালে কুলটির বড়িড়া গ্রামে একটি মন্দিরে দেখা যায় একইভাবে নন্দী ভগবান জল খাচ্ছে। ঘটনার কথা প্রচারিত হতেই এলাকাবাসীরা ভিড় জমায়। ওই মন্দিরে স্থানীয় মহিলারা নন্দী ভগবানকে দুধ খাওয়াতে জমায়েত হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top