শিলিগুড়িতে বিএলও-এর আত্মহত্যা, SIR শুনানি আতঙ্কে সরকারি কর্মকর্তা ও সাধারণ ভোটার অসুস্থ

শিলিগুড়িতে বিএলও-এর আত্মহত্যা, SIR শুনানি আতঙ্কে সরকারি কর্মকর্তা ও সাধারণ ভোটার অসুস্থ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তরবঙ্গ – উত্তরবঙ্গের শিলিগুড়িতে ৪৭ নম্বর বুথের বিএলও শ্রবণ কুমার কাহার আত্মঘাতী হয়েছেন। তিনি তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, অতিরিক্ত এসআইআর শুনানির চাপেই বিএলও এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে উত্তর ২৪ পরগনার হাবড়া, হারবাত পোলবা, ধুলিয়ান, গোয়ালপুখরো এবং ডোমজুড়েও শুনানি আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে।
এদিকে, বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিডিও অফিসে এসআইআর শুনানির কাজ চলাকালীন অফিসার অমিয় রঞ্জন রায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে ভোটারদের শুনানি পরিচালনার সময় অচৈতন্য অবস্থা তৈরি হয়। পরে চিকিৎসাধীন অমিয় রঞ্জন রায় ভর্তি হন এবং শুনানি কিছু সময়ের জন্য ব্যাহত হয়।
গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শংকর সরকার অভিযোগ করেছেন, ঘটনার জন্য নির্বাচন কমিশন দায়ী। সরকারি কর্মকর্তারা ও সাধারণ ভোটাররা অতিরিক্ত চাপের কারণে অসুস্থ হয়ে পড়ছেন। কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও শুনানি কেন্দ্রগুলোতে ভিড় এবং চাপ পরিস্থিতি ক্রমশ আরও জটিল করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top