শিলিগুড়ির পর দুই জেলা সফরে রাজ্যপাল

শিলিগুড়ির পর দুই জেলা সফরে রাজ্যপাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা,২২ শে অক্টোবর : রাজ্য সরকার নিয়ে ফের বিস্ফোরক রাজ্যপাল
বসিরহাট মহকুমার সন্দেশখালি ধামাখালি তে রাজ্যপাল কে গার্ড অফ অনার দেওয়া হয় সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে ফেলেন। পাশাপাশি তিনি উত্তর ২৪ পরগনা টি জংশন বিএসএফের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন দক্ষিণ ২৪ পরগনা সজনেখালি তে যাবেন সব মিলিয়ে জেলা সফরে বিশেষ করে সীমান্তে এই সফর খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যপালের কাছে এরপরে তিনি এক কেন্দ্রীয় সরকারকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন বলে সূত্রের খবর। এদিকে বসিরহাটের সাংসদ নুসরাত জাহান স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু রাজ্যপালের সঙ্গে তাদেরকে দেখা যায়নি ।ছিলেন অতিরিক্ত জেলা সুপার বসিরহাটের চন্দন ঘোষ বসিরহাট মহকুমাশাসক বিবেক ভাসবে স্থানীয় পুলিশ আধিকারিকরা ।সকাল ন’টা নাগাদ ধামাখালি সরকারি গেস্ট হাউসে রাজ্যপাল পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় । কর্তাদের সঙ্গে একটা বৈঠক সেরে ফেলেন ।তার পরে তিনি সীমান্তরক্ষী বিএসএফের বোর্ডে করে টি জংশনে যান সেখানে গিয়ে সীমান্ত সমস্যা কথা তিনি বলবেন।পাশাপাশি সূত্রের খবর মুর্শিদাবাদের জলঙ্গি বিজিবির গুলিতে মৃত হয়েছে ভারতীয় বিএসএফের আধিকারিক সেটা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। পাশাপাশি এদিন রাজ্য সরকার নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য তিনি বলেন ১৭ ই অক্টোবর ডিএমকে বৈঠকের কথা জানাই ।রাজ্যের অনুমতি ছাড়া বৈঠকে সম্ভব নয় জানিয়েছিলেন ২১ তারিখে জেলাশাসক ।তাহলে কি রাজ্য প্রশাসন কি ছুটিতে চলে যাবে ।রাজ্যের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল। আলোচনা মোড়কে গোটা সুন্দরবনের নিরাপত্তা। ২১ তারিখের রাজ্য রাজ্যপাল সফর নিয়ে বিস্তারিত জানান জেলাশাসক রাজ্যে অনুমতি ছাড়া যাওয়া সম্ভব নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top