শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের ইন্টারন্যাশনাল মার্কেটে অগ্নিকাণ্ড

শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের ইন্টারন্যাশনাল মার্কেটে অগ্নিকাণ্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১৪ই অক্টোবর:শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের ইন্টারন্যাশনাল মার্কেটে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনা সোমবার সকালে আচমকাই ওই মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা লক্ষ্য করেন একটি বন্ধ দোকান থেকে আচমকাই আগুনের ফুলকি বেরোচ্ছে ।এই দেখেই ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে শিলিগুড়ির দমকল কেন্দ্র থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন লাগার কারণ কি তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে লাগতে পারে এই অগ্নিকাণ্ড।এদিনের অগ্নিকান্ডের ঘটনার পরেই প্রশ্ন উঠছে ইন্টারন্যাশনাল মার্কেটের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top