
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১১ ই জুন :শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত সাতটি দোকান। খবর পেয়ে দমকলের 5 টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনা মঙ্গলবার ভোর রাতের এদিন স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পায় । এরপরে দমকল খবর দিলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেট সূত্রে জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা


















