নিজস্ব সংবাদদাতা ৯ মে ২০২১ শিলিগুড়ি: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্ম জয়ন্তী পালন হলো শিলিগুড়িতে।

করোনা আবহে এই দ্বিতীয়বার অতি জাঁকজমক ভাবে কবি গুরুর জন্মদিন পালন না হলেও স্বল্প অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করলো শিলিগুড়ি পৌর নিগম। রবিবার বাঘা যতীন ময়দানে রবীন্দ্র মূর্তিতে মাল্য দান করে পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে কবি গুরুকে প্রণাম জানায় রবীন্দ্র শিল্পীরা। পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রবীন্দ্র মূর্তিতে পুষ্প অর্পণ করেন। এক কথায় বলা যেতে পারে “তুমি রবে নিরবে হৃদয় মম” যতই মহামারি আসুক বা প্রাকৃতিক বিপর্যয় আসুক বিশ্ব কবির জন্মদিন পালনে কোনো ঘাটতি পড়বে না কবি গুরু প্রেমীদের।
আরও পড়ুন…কোভিড ব্যবস্থাপনার সুবিধার্থে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাহায্য



















