নিজস্ব সংবাদদাতা ১২ মার্চ ২০২১ শিলিগুড়ি:শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নাম ঘোষণার অপেক্ষায়। তারও মধ্যেই প্রার্থী ঘোষণার আগে গতকাল নির্বাচনী প্রচারে দেয়াল লিখন শুরু করেন দার্জিলিং জেলার সাংসদ রাজু।

অন্যদিকে দলের বিরুদ্ধে সরব হয়ে সিপিআইএম থেকে পদত্যাগ করেছে শংকর ঘোষ। তাকে ঘিরে জল্পনা শহর জুড়ে। বৃহস্পতিবার শংকর ঘোষের অসুস্থ ‘মা’কে দেখতে বেসরকারি হাসপাতালে যায় সাংসদ রাজু বিস্ত। একে ঘিরে আরো বেশী জল্পনা শহরবাসীর মনে। তবে কি ‘বাম’ ছেরে এবার শঙ্কর ‘রামে’। তবে নির্বাচনের মুখে শঙ্কর কি করে সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। অন্যদিকে শুক্রবার শিলিগুড়ি সাংবাদিক বৈঠকে করতে শহরে এসে পৌঁছায় বিজেপি নেতা কৈশাল বিজয়া বর্গী। জানাযায় এদিন শহরের একটি বেসরকারি হোটেল সাংবাদিক বৈঠকে অংশ নিতে শিলিগুড়িতে কৈলাশ সাথে থাকার কথা রাজু বিস্তের।



















