শিলিগুড়িকে প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত করার লক্ষ্যে অভিযান

শিলিগুড়িকে প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত করার লক্ষ্যে অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১৫ই সেপ্টেম্বর : আজ পৃথিবীর সর্ববৃহৎ বন জঙ্গল যার থেকে গোটা পৃথিবী ২০ শতাংশ অক্সিজেন পেয়ে থাকেন, তা জ্বলছে। তাতে মারা যাচ্ছে একদিকে যেমন প্রচুর বিলুপ্তপ্রায় জন্তু, তেমনি পুড়ে যাচ্ছে অসংখ্য গাছ গাছড়া। তার প্রভাব কি হতে পারে সেটা নিয়ে যখন গোটা বিশ্বে ভাবনা শুরু হয়েছে, ঠিক সেই সময় শিলিগুড়ির একটি স্কুলের প্রাক্তনীরা বেশকিছু কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে রাস্তায় নেমে পড়েছেন।

আজ শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ এর ৯৭ সালের প্রাক্তন ছাত্ররা শিলিগুড়ি শহরের থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত করার লক্ষ্যে, শহরের হাসমিচক থেকে এয়ারভিউ মোড় হয়ে আবার হাসমিচক পর্যন্ত রাস্তায় পড়ে থাকা যত্রতত্র প্লাস্টিক ক্যারি ব্যাগ ও প্লাস্টিক ব্যাগ জাতিয় বস্তু সংগ্রহ করে শিলিগুড়ি মুনিসিপিলে কর্পোড়াশন এর হাতে তুলে দেন। আজ এই প্রাক্তনীরা ২ ঘন্টা ধরে চলা অভিযানে প্রায় ৪০ কেজি প্লাস্টিক ক্যারি ব্যাগ সংগ্রহ করতে সফল হন। অভিযান অনুষ্ঠানে প্রায় ৪০ জন ছাত্র সহ শিলিগুড়ি সাধারণ মানুষ ও অংশগ্রহণ করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top