
নিউজ ডেস্ক,শিলিগুড়ি : এবার কালীপুজোয় বাহুবলী সেট। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এই পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির বি আর আই কলোনির বিপ্লব স্মৃতি অ্যাটলেটিক ক্লাবের কালীপুজোর এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর সেরে যাওয়ার আগে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্ডপের উদ্বোধন করেন। ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে পুজোর উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রী কে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে মুখ্যমন্ত্রী সাড়া দিয়ে পুজোর উদ্বোধন করার কথা জানালে শুরু হয়ে যায় জোর প্রস্তুতি। গতকাল রাত থেকে বেশি পরিমাণে লোক লাগিয়ে মন্ডপ তৈরীর কাজ শেষ করতে জোর প্রয়াস শুরু হয়েছে। অন্যদিকে এই প্রথমবার উত্তরবঙ্গে কোন পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী ফলে উত্তরবঙ্গের মানুষের কাছেও এক বাড়তি পাওনা।



















