শিলিগুড়িতে নির্বাচনী জনসভা সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

শিলিগুড়িতে নির্বাচনী জনসভা সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,১৩ ই এপ্রিল ; শিলিগুড়িতে নির্বাচনী জনসভা সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আজ দুপুরে বাঘাযতীন পার্কে তিনি জনসভা করেন। ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিং রাই সহ দলের নেতা নেত্রীরা।
এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মোদির বিরুদ্ধে সরব হয়ে মমতা ব্যানার্জি বলেন
মোদির যখন যা ইচ্ছে হয় তখন তাই করে। তিনি কী ঠিক করে দেবেন কে কী খাবে, কে কী খাবেনা?আরএসএস কে দেখলে নজরে রাখবেন নোটবন্দির সময় সকলকে সমস্যায় ফেলেছিল মোদি সরকার এখন সকলের ফোন ট্যাপ করা হয়। এমনকি সাংবাদিকদেরও ফোন ট্যাপ করা হচ্ছে
এদের ভেতরে কালো, বাইরে গেরুয়া
পাশাপাশি আরও বলেন শিলিগুড়ি পুরনিগমের বাম বোর্ড কোনও কাজ করছে না। এমনকি শহরের ট্রাফিক সমস্যা নিয়েও তারা কিছু করেনি। মেয়র শুধু চিঠি লেখেন। আগামীতে দার্জিলিং মোড়ের ট্রাফিক সমস্যা দূর করার চেষ্টা করবো আমরা।
অন্যদিকে রাম নবমীতে অস্ত্র মিছিল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা ব্যানার্জি ও এনআরসি নিয়েও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top