
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১২ মার্চ, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের তরফে শিলিগুড়ি পৌরনিগমের তরফে ১১ নং ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লী থেকে বাপি স্টোর পর্যন্ত পেভার ব্লকের রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
বৃহস্পতিবার সকালে বিধান রোডে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন এসজেডিএ এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার নান্টু পাল।


















