
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,১০ ই মার্চ: ফুলবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় দমকল কেন্দ্র নির্মাণের। সেই দাবি মেনে রাজ্য সরকার পক্ষ থেকে এলাকায় দমকল কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। রবিবার রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এই দমকল কেন্দ্র নির্মাণ প্রকল্পের শিল্যানাস করেন। এদিন মন্ত্রীর ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিক ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বৃন্দ।



















