নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৩০ ডিসেম্বর, শিলিগুড়ির বিধান মার্কেটে অনৈতিক কাজ বন্ধ করার উদ্যোগ নিতে চলেছে এস.জে.ডি.এ।সোমবার শিলিগুড়ির এস.জে.ডি.এ এর দপ্তরে এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন এস.জে.ডি.এ এর চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন।
পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কাছে বিধান মার্কেট আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে বাজার করার জন্য।সেই কারণে বিধান মার্কেটকে সাজানোর পরিকল্পনা নিয়েছে। এস.জে.ডি.এ চেয়ারম্যান জানান, বিধান মার্কেটে অনৈতিক কিছু কাজ চলছে সেই কাজগুলি বন্ধ করা হবে এর পাশাপাশি শিলিগুড়ি শহর জুড়ে ২১ কোটি টাকা বরাদ্দ করেছে এস.জে.ডি.এ সেই কাজ গুলি দ্রুত সম্পন্ন করার জন্য চেষ্টা চালাচ্ছে এস.জে.ডি.এ।
এদিন দপ্তরে সহকর্মীদের ব্রোঞ্জ জয়ী সন্তানের হাতে স্বারক তুলে দেন বিনয় কৃষ্ণ বর্মন এবং বলেন আগামীদিনে যারা খেলায় উন্নতি করতে চায় তাঁদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এস.জে.ডি.এ।



















