শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের নতুন নির্দেশিকা, বাদ দেওয়া হল পাঁচজন তৃণমূল কাউন্সিলারের নাম

শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের নতুন নির্দেশিকা, বাদ দেওয়া হল পাঁচজন তৃণমূল কাউন্সিলারের নাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৬ মে, শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের পদকে প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে অশোক ভট্টাচার্যকে চেয়ারম্যান করে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তর। নতুন এই নির্দেশিকাতে বাদ দেওয়া হয়েছে পাঁচজন তৃণমূল কাউন্সিলারের নাম। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে জনমতের জয় বলে দাবি করলেন মেয়র অশোক ভট্টাচার্য।

অন্যদিকে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব দাবি করেন, মানুষের কথা চিন্তা করে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি তৃণমূল কাউন্সিলর শহরবাসীর কথা চিন্তা করে প্রশাসনিক বোর্ড থেকে সরে আসছে। বর্তমান প্রশাসক বোর্ডে চেয়ারম্যান করা হয়েছে অশোক ভট্টাচার্যকে, সেই সঙ্গে বোর্ডে থাকছেন ডেপুটি মেয়র রাম ভজন মাহাতো, মেয়র পারিষদ কমল আগারওয়াল, শংকর ঘোষ ,শরদিন্দু চক্রবর্তী, মুন্সি নুরুল ইসলাম ও মুকুল সেনগুপ্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top