শিশুসন্তান ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বাবা

শিশুসন্তান ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বাবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা, ১০ই জুন :শিশুসন্তান ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি । শনিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার গোরগোড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক আবস্থায় মা ও ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম ভোজালাল ওড়াও(৪০)। পেশায় কৃষক ও মাঝে মধ্যে ভিন রাজ্যের কাজ করত। পরিবারে রয়েছে স্ত্রী রঞ্জদেবী ওড়াও ও দেড় বছরের ছেলে মহাদেব ওড়াও। জানা গিয়েছে গত প্রায় এক বছর থেকে মানসিক রোগে ভুগছিল। চিকিৎসা চলছিল তার। শনিবার রাতে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ধারালো আস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় স্ত্রী ও দেড় বছরের ছেলেকে। তারপর নিজে গলায় ফাঁস লাগিয়ে ঘরের মধ্যে ঝুলে যায়। পরে পরিবারের লোকেরা তাদের উদ্ধার করে। জখম স্ত্রী ও শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top