নিজস্ব সংবাদদাতা ১১ মার্চ ২০২১বহরমপুরের ইন্দ্রপ্রস্থ ক্ষুদিরাম পাঠাগারে সম্পন্ন হল বাংলা সিনেমার অডিশন। শীঘ্রই শুরু হতে চলেছে সিনেমার শুটিং।

বিশিষ্ট পরিচালক অশোক বিশ্বনাথান এর অডিশন নিয়েছেন। সিনেমার নাম শ্যামলী। এই অডিশনে বিশিষ্ট পরিচালক অশোক বিশ্বনাথান ছাড়াও উপস্থিত ছিলেন জীবন প্রসাদ ও প্রখ্যাত ডিওপি অশোক মত। অডিশনে অংশগ্রহণ করতে নানা জায়গা থেকে নানান দেশের মানুষ জন অংশগ্রহণ করেছেন। শ্যামলী সিনেমার গান গাইবেন বিখ্যাত রিয়েলিটি শো সারেগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা এছাড়াও থাকছেন চৈতালি রায় তমশ্রী পালসহ প্রমুখ রা। মূলত গ্রামীণ ব্যাকগ্রাউন্ডের আদিবাসীদের উপর ভিত্তি করে এ সিনেমার গল্প তৈরি করা হয়েছে। এখন নতুন প্রজন্ম কিভাবে সিনেমার মধ্যে দিয়ে নিজেকে তুলে ধরে সেটাই দেখার।
আরো পড়ুন…বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।



















