শীতে মুড়েছে আসানসোল, তাপমাত্রা কমে ৯ ডিগ্রি ছুঁলো

শীতে মুড়েছে আসানসোল, তাপমাত্রা কমে ৯ ডিগ্রি ছুঁলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২১ ডিসেম্বর, দেশের অন্যান্য অঞ্চলের মতো পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত আসানসোল শহরও শীত পড়ছে।উত্তুরে বাতাসের কারণে এই অঞ্চলে তাপমাত্রা ৯ ডিগ্রি পৌঁছেছে।নগরীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করছে।এই শীতের কারণে ধীর গতিতে চলছে বিভিন্ন যানবাহন।

জেলা জুড়ে কনকনে শীতের আমেজ,সকাল দশটা পর্যন্ত দেখা নেই সূর্য দেবের।ঘন কুয়াশায় ঢেকেছে এলাকা।ধির গতিতে চলছে সমস্ত যানবাহন। ঘাসের গায়ে শিশির জমাট বেধেছে।প্রতিটি যানবাহন তাদের হেডলাইট জালিয়েই চালাচ্ছে গাড়ি।শীতের উত্তরে হাওয়া দেরিতে হলেও জমিয়ে পড়েছে শীত গত কয়েকদিন ধরেই।দুর্ঘটনা এড়াতে প্রত্যেকটি যানবাহন যতটা সম্ভব ধীর গতিতে অতিক্রম করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top