শীত ঘুম কাটিয়ে অবশেষে এফসিআইয়ের কাছ থেকে চাল নেওয়া শুরু করল রাজ্যসরকার

শীত ঘুম কাটিয়ে অবশেষে এফসিআইয়ের কাছ থেকে চাল নেওয়া শুরু করল রাজ্যসরকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২১ এপ্রিল, শীত ঘুম কাটিয়ে অবশেষে রাজ্য সরকার এফসিআইয়ের কাছ থেকে চাল নেওয়া শুরু করেছে বলে জানান রাজ্যপাল জগদীপ ধনকর। কেন্দ্রীয় সরকার চাল পাঠিয়ে দেবার পরেও রাজ্য চাল তুলছিল না। কয়েকদিন ধরে এমন অভিযোগে সরব হয়েছিলেন রাজ্য বিজেপির নেতারা।

এরপর রাজ্যপালও কেন্দ্রীয় সরকারের দেওয়া চাল না তোলার জন্য রাজ্যের সমালোচনায় মুখর হয়েছিলেন জগদীপ ধনকর। তিনি মঙ্গলবার রাজভবনে বলেন, দেড়িতে হলেও রাজ্য চাল তুলছে। তবে কেন্দ্রের দেওয়া চাল যাতে সদব্যাবহার হয় তা দেখতে রাজ্য সরকারের কাছে আবেদন জানান রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, সঠিক মানুষ যাতে চাল পায় তা দেখতে হবে রাজ্যকে। তারসঙ্গে তিনি আরও বলেন, রেশান দোকানথেকে চাল কেউ ধমক দিয়ে নিয়ে যেতে না পরে তাও দেখতে হবে প্রশাসনকে। কোন রাজনৈতিক দলের কোন অধিকার নেই এই চালের উপর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top