নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর, শীত পড়তেই পরিযায়ী পাখির আগমন।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৩ নং ওয়ার্ড হরিসিংপুর এলাকায় পরিযায়ী পাখির টানে ভিড় জমাচ্ছে মহকুমা ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।
স্থানীয়দের কথায়, ঘাটালের হরিসিংপুরে প্রতিবছরই শীতের মরসুমে বহু পরিযায়ী পাখি ভিড় জমায়।১৩ নং ওয়ার্ড ইকো পার্ক সংলগ্ন জলাশয়ে নানান প্রজাতির পাখিগুলি দেখা যায়।শীত ফুরলেই আবার ঘাটাল ছেড়ে অন্যত্র চলে যায়।বন মুরগী, বুনো হাঁস,পানকৌড়ি ছাড়াও ভিনদেশি পাখির দেখা মেলে এসময়।ঘাটালে শীতের মরসুমে আগত পরিযায়ী পাখিদের অতিথি হিসেবে দেখা হয়।কোনও অসাধু চক্র এদের যাতে কোনও ক্ষতি না করে বা কেউ বিরক্ত না করে সেদিকটি নজরে রাখা হয় ঘাটাল পঞ্চায়েত সমিতির তরফে এমনটাই জানান সহ সভাপতি দিলীপ মাঝি। ইতিমধ্যে ঘাটালের হরিসিংপুরে ভিনদেশি পরিযায়ী পাখিদের নিয়ে মেতে উঠেছে পর্যটকরা।


















